ছাড়পত্রের জন্য আবেদনপত্র
প্রশ্নঃ
তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একটি আবেদনপত্র লিখ।
উত্তরঃ
তারিখঃ ১৫.১১.২০২৬
বরাবর,
প্রধান শিক্ষক,
লতা উচ্চ বিদ্যালয়
মানিকগঞ্জ, ঢাকা।
প্রধান শিক্ষক,
লতা উচ্চ বিদ্যালয়
মানিকগঞ্জ, ঢাকা।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবী। সম্প্রতি তাঁর বদলি হরিরামপুর থেকে ঢাকায় হয়েছে। আমার পরিবারও শীঘ্রই সেখানে চলে যাবে। এখানে আমার কোনো আত্মীয়স্বজন নেই। তাই, আমার আপনাদের কাছ থেকে একটি ছাড়পত্র প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে একটি ছাড়পত্র প্রদান করতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
শ্রেণিঃ ৮ম
রোলঃ ৫


No comments