গ্রন্থাগারের সদস্যপদ কার্ডের জন্য আবেদনপত্র

 প্রশ্ন:

লাইব্রেরি সদস্যপদ কার্ডের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।


উত্তর:

তারিখ: ০৬.১০.২০২৬

প্রধান শিক্ষক,
খাবাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মানিকগঞ্জ।

বিষয়: লাইব্রেরি সদস্যপদ কার্ডের জন্য আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আপনি জেনে খুশি হবেন যে, আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি গল্পের বই এবং বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে অত্যন্ত ভালোবাসি। আমি আমাদের বিদ্যালয়ের লাইব্রেরি থেকে নিয়মিত বই পড়তে ও ধার নিতে চাই। তাই আমার একটি লাইব্রেরি সদস্যপদ কার্ড প্রয়োজন।

অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা ও আশা যে, আপনি অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব আমার লাইব্রেরি সদস্যপদ কার্ডটি ইস্যু করবেন।

নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
মো. রনি 
শ্রেণি: ৫
রোল নং: ১


No Comment
Add Comment
comment url