আপনার এলাকায় টিকাদানের জন্য আবেদনপত্র
প্রশ্নঃ
আপনার এলাকায় অবিলম্বে টিকাদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহি অফিসারের বরাবর একটি আবেদনপত্র লিখুন।
উত্তরঃ
তারিখঃ ১৬.১০.২০১৬
বরাবর,
উপজেলা নির্বাহি অফিসার
হরিরামপুর উপজেলা পরিষদ, মানিকগঞ্জ।
উপজেলা নির্বাহি অফিসার
হরিরামপুর উপজেলা পরিষদ, মানিকগঞ্জ।
বিষয়ঃ আপনার এলাকায় অবিলম্বে টিকাদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার উপজেলার স্থায়ী বাসিন্দা। আপনার উপজেলায় অনেক ছোট শিশু রয়েছে। তবে দুঃখের বিষয় হলো, তারা এখনও টিকাদানের আওতার বাইরে রয়ে গেছে। এ কারণে তারা প্রাণঘাতী রোগের মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছে। তাই, এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।
অতএব, জনাবের নিকট আমাদের আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আপনার এলাকায় খুব দ্রুত টিকাদানের ব্যবস্থা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।
নিবেদক,
আপনার উপজেলার সকল স্থায়ী বাসিন্দা।
আপনার উপজেলার সকল স্থায়ী বাসিন্দা।

No comments