সাময়িক ছুটির জন্য আবেদনপত্র
প্রশ্নঃ
বইমেলায় যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখ।
উত্তরঃ
তারিখঃ ২০.১০.২০২৬
বরাবর,
প্রধান শিক্ষক,
খাবাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মানিকগঞ্জ, ঢাকা।
প্রধান শিক্ষক,
খাবাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মানিকগঞ্জ, ঢাকা।
বিষয়ঃ বইমেলায় যাবার জন্য সাময়িক ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আমি একজন বইপ্রেমী শিক্ষার্থী। আমদের বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে বালিরটেক কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে বইমেলা চলছে । উক্ত বইমেলায় আজ একটি কিশোর উপন্যাসের মোড়ক উম্মোচন ও লেখক আড্ডা হবে। আমি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে সমৃদ্ধ করতে আগ্রহী। তাই আজ বেলা ১১ টার পর আমার সাময়িক ছুটি প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে সাময়িক ছুটি দানে বাধিত করিতে আপনার একান্ত মর্জি হয়।
নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
রোলঃ ০১
শ্রেনিঃ ৫ম
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
রোলঃ ০১
শ্রেনিঃ ৫ম

No comments