শিশু পার্ক স্থাপনের জন্য আবেদনপত্র
প্রশ্নঃ
আপনার এলাকায় একটি শিশু উদ্যান স্থাপনের জন্য উপজেলা নির্বাহি অফিসারের বরাবর একটি আবেদনপত্র লিখুন।
আপনার এলাকায় একটি শিশু উদ্যান স্থাপনের জন্য উপজেলা নির্বাহি অফিসারের বরাবর একটি আবেদনপত্র লিখুন।
উত্তরঃ
তারিখঃ ১০.১০.২০১৬
বরাবর,
উপজেলা নির্বাহি অফিসার
হরিরামপুর উপজেলা পরিষদ, মানিকগঞ্জ।
উপজেলা নির্বাহি অফিসার
হরিরামপুর উপজেলা পরিষদ, মানিকগঞ্জ।
বিষয়ঃ একটি শিশু উদ্যান স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার উপজেলার স্থায়ী বাসিন্দা। আপনি জেনে খুশি হবেন, আপনার উপজেলায় অনেক মেধাবী শিশু রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, এখানে শিশুদের জন্য কোনো শিশু উদ্যান নেই। এর ফলে আপনার উপজেলার শিশুরা আনন্দ ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অথচ শিশুদের সুস্থ মন ও শরীরের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাই, আপনার উপজেলায় একটি শিশু পার্ক স্থাপনের লক্ষ্যে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।
অতএব, জনাবের নিকট আমাদের আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আপনার এলাকায় একটি শিশু উদ্যান স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।
নিবেদক,
আপনার উপজেলার সকল স্থায়ী বাসিন্দা।
আপনার উপজেলার সকল স্থায়ী বাসিন্দা।