Header Ads

Header ADS

অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র

 প্রশ্নঃ
তোমার মায়ের অসুস্থতার জন্য অগ্রিম সাত দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে এক্বেটি আদনপত্র লিখ। 


উত্তরঃ

তারিখঃ ১০.১০.২০২৬

বরাবর,
প্রধান শিক্ষক,
খাবাশপুর সরকারি বিদ্যালয় 
মানিকগঞ্জ, ঢাকা।

বিষয়ঃ ৭ দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন। 

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আমার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁর চিকিৎসার প্রয়োজন। আমি পরিবারের বড় ছেলে, তাই সময়মতো ওষুধ খাওয়ানোসহ তাঁর দেখাশোনা করার জন্য আমাকে তাঁর পাশে থাকতে হবে। এ কারণে, আগামী ২০ অক্টোবর, ২০২৬ থেকে ২৬ অক্টোবর, ২০২৬ পর্যন্ত এই সাত দিন আমি স্কুলে উপস্থিত থাকতে পারব না।


অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৭ দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করিতে আজ্ঞা হয়।


নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
রোলঃ ০১ 
শ্রেনিঃ ৫ম 




No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.