Header Ads

Header ADS

বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদনপত্র

 প্রশ্নঃ

তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিনা বেতনে অধ্যায়নের অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লিখ।  

উত্তরঃ

তারিখঃ ১৬.১১.২০২৬


বরাবর,
প্রধান শিক্ষক,
লতা উচ্চ বিদ্যালয় 
মানিকগঞ্জ, ঢাকা।


বিষয়ঃ বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদন।   


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমাদের পরিবারে ৬ জন সদস্য রয়েছে। আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অত্যন্ত কষ্ট করে আমাদের সংসার চালান। সংসারের খরচ বহন করে আমার পড়াশোনার খরচ চালানো তাঁর পক্ষে খুবই কষ্টকর। আমি গত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। 


অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যায়নের অনুমতি দানে আপনার সদয় মর্জি হয়।  


নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী,
লতা আক্তার 
শ্রেণিঃ ৮ম 
রোলঃ ২  


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.