সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদনপত্র
প্রশ্ন:
কলেজ/স্কুল/বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষ/প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
তারিখঃ ১০.১০.২০২৬
অধ্যক্ষ/প্রধান শিক্ষক/উপাচার্য
লতা স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়
ঢাকা।
বিষয়: আমাদের স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা কলেজ/স্কুল মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে অত্যন্ত আগ্রহী। আমরা ইতিমধ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করেছি। অনেক শিক্ষার্থী এই অনুষ্ঠানে পরিবেশনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, এটি আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে। এখন কলেজ/স্কুল/বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজনের জন্য আপনার সদয় অনুমতি প্রয়োজন।
অতএব, আমরা বিনীত প্রার্থনা ও আশা করছি যে, আপনি আমাদের স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদান করবেন।
আপনার স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দু।