অস্ত্রোপচারের কারণে অগ্রিম ছুটি চেয়ে আবেদনপত্র
প্রশ্নঃ
অস্ত্রোপচারের জন্য অগ্রিম ছুটি চেয়ে তোমার কম্পানির পরিচালকের কাছে একটি আবেদনপত্র লিখ।
উত্তরঃ
তারিখঃ ১৩.১০.২০২৬
বরাবর,
পরিচালক,
পরিচালক,
হাসিনা ফ্যাশন,
মানিকগঞ্জ, ঢাকা।
মানিকগঞ্জ, ঢাকা।
বিষয়ঃ ৭ দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কম্পানির একজন নিয়মিত কর্মী। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছুদিন আগে আমার ঘাড়ে গুরুতর সমস্যা দেখা দেয়। এরপর আমি একজন চিকিৎসকের পরামর্শ নেই এবং তিনি আমাকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। তাই, অস্ত্রোপচার ও সম্পূর্ণ বিশ্রামের জন্য আমার ১লা ডিসেম্বর ২০এ৬ থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ০৭ দিনের অগ্রিম ছুটির প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৭ দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করিতে আজ্ঞা হয়।
নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
আপনার একান্ত বাধ্যগত,
লতা
কর্মী
হাসিনা ফ্যাশন।

No comments