Header Ads

Header ADS

প্রশংসাপত্রের জন্য আবেদনপত্র

 প্রশ্নঃ

তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রশংসাপত্র চেয়ে একটি আবেদনপত্র লিখ।  

উত্তরঃ

তারিখঃ ১৫.১১.২০২৬


বরাবর,
প্রধান শিক্ষক,
হাসিনা উচ্চ বিদ্যালয় 
মানিকগঞ্জ, ঢাকা।


বিষয়ঃ প্রশংসাপত্রের জন্য আবেদন।  


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ২০২৬ সালের এস.এস.সি. পরীক্ষার্থী ছিলাম। আমি অতান্ত্য আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৬ সালে এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছি। বর্তমানে আমি ঢাকা কলেজে ভর্তি হতে ইচ্ছুক। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন। 


অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে একটি  প্রশংসাপত্র প্রদান করতে আপনার সদয় মর্জি হয়। 


নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
এস.এস.সি. পরীক্ষার্থী ২০২৬
বিভাগঃ বিজ্ঞান   


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.