Determiners in English Grammar
Determiners:
Determiners সেই সব শব্দ যেগুলো ব্যক্তি বা বস্তুকে সনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
যেমনঃ
- a girl
- this book
- my pen
- two friends
- many books
উপরের উদাহরণগুলোতে noun এর আগে যেসব শব্দ বসেছে (a, this, my, two, many) সেগুলোকে Determiners বলে। এরা noun গুলোকে সনাক্ত করেছে অথবা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করেছে। Determiners এর মধ্যে নিম্নলিখিত শব্দসমষ্টি অন্তর্ভুক্ত
a. Article: a, an, the
b. Demonstratives (নির্দেশ বোঝায়): this, that, these, those
c. Possessives (‘র’ বিভক্তি থাকে): my, his, her, your, its, their, Rahim’s ( possessive noun) [ এই শব্দগুলো দ্বারা অধিকারে থাকা বুঝায়]
d. Numerals (সংখ্যা বোঝায়): one, two, three, four, five, six, ...........& First, second, third, fourth,...….[any numeral].
e. Quantifiers (পরিমাণ বোঝায়): all, both, some, any, no, every, each, either, neither, few, a few, little, a little, many, much.
Determiners এবং Noun এর ব্যবহার সম্পর্কিত কিছু নিয়মঃ
a. Singular countable noun এর সাথে নিম্নলিখিত Determiners গুলো ব্যবহিত হয়ঃ
a, an, every, each, either, neither
Examples:
- I have a pen.
[এখানে a এর পরে যে noun (pen) বসেছে সেটি singular countable noun]
- I eat an orange.
[এখানে an এর পরে যে noun (orange) বসেছে সেটি singular countable noun]
- Every pen in the box is black.
[এখানে Every এর পরে যে noun (pen) বসেছে সেটি singular countable noun]
- Each book on the shelf contains good picture.
[এখানে each এর পরে যে noun (book) বসেছে সেটি singular countable noun]
বি.দ্র. তবে মনে রাখতে হবে, each এর পরে of থাকলে noun plural হয়, কিন্তু verb singular থাকে। যেমনঃ Each of the three boys get a prize.
- There are trees on either side of the road.
[এখানে either এর পরে যে noun বসেছে সেটি singular countable noun]
b. Plural countable noun সাথে নিম্নলিখিত Determiners গুলো ব্যবহিত হয়ঃ
these, those, both, few, a few, many, several, or any numeral other than one ( ১ ছাড়া সকল সংখ্যা )
Examples:
These books are red.
Those pens are black.
Both books are stolen.
উপরের উদাহরণেগুলোতে These/Those/Both এইগুলো Determiners, এদের পরে যেসকল noun (books/pens/books) বসেছে তা Plural countable noun.
c. Uncountable noun এর সাথে নিম্নলিখিত Determiners গুলো ব্যবহিত হয়ঃ
little, much
Examples:
There is little water in the glass.
উপরের উদাহরণে little একটি Determiner, এর পরে যে noun (water) বসেছে তা uncountable noun.
d. [ Singular countable + uncountable ] noun গুলোর সাথে নিম্নলিখিত Determiners গুলো ব্যবহিত হয়ঃ
this, that
Examples:
This book is red
This information was wrong.
উপরের উদাহরণ গুলো পর্যালোচনা করে দেখা যায় প্রথম উদাহরণ এ Determiner এর পরে যে noun (book) বসেছে সেটি Singular countable noun এবং দ্বিতীয় উদাহরণে ঠিক একই Determiner এর পরে যে noun (information) বসেছে তা uncountable noun.
e. [Singular + plural + countable + uncountable] সকল noun এর সাথে নিম্নলিখিত Determiners গুলো ব্যবহিত হয়ঃ
my, our, his, her, its, their, Lata's, no, all, some any, the
Examples:
My house is beautiful.
My books are on the table.
My information is correct.
উপরের উদাহরণ গুলো পর্যালোচনা করে দেখা যায় যে, তিনটি উদাহরণেই Determiner হিসেবে my বসেছে। কিন্তু Determiner (my) এর পরে প্রথন উদাহরণে যে noun (house) বসেছে তা Singular countable, দ্বিতীয় উদাহরণে যে noun (books) বসেছে তা plural countable noun এবং তৃতীয় উদাহরণে যে noun (information) বসেছে তা uncountable noun.
Determiners, Noun, Adjective, এবং Adverb এদের অবস্থান সম্পর্কিত কিছু নিয়মঃ
Rule 1:
Determiner + Noun
অর্থাৎ Determiner এর পরে একটি word থাকলে সেটি অবশ্যই Noun হবে।
Example:
This is a book.
[ Determiner (a) + Noun (book) ]
I walk for a while.
[ Determiner (a) ) + Noun (while) ]
This is my school.
[ Determiner (my) ) + Noun (school) ]
I have no money.
[ Determiner (no) ) + Noun (money) ]
Please give me some money.
[ Determiner (some) ) + Noun (money) ]
Rule 2:
Determiner + Adjective + Noun
অর্থাৎ Determiner এর পরে দুইটি words থাকলে প্রথম word টি হবে Adjective এবং পরের word টি হবে Noun ।
Examples:
This is a new book.
[ Determiner (a) + Adjective (new) + Noun (book) ]
This is my new school.
[ Determiner (my) + Adjective (new) + Noun (school) ]
Rule 3:
Determiner + adverb + Adjective + Noun
অর্থাৎ Determiner এর পরে তিনটি words থাকলে প্রথম word টি হবে Adverb, দ্বিতীয় word টি হবে Adjective এবং পরের word টি হবে Noun ।
Examples:
He is a very good boy.
[ Determiner (a) + Adverb (very) + Adjective (good) + Noun (boy) ]


No comments