এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবেদনপত্র
প্রশ্নঃ
তোমার এলাকার উপজেলা নির্বাহি অফিসারের বরাবর এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লিখুন।
তোমার এলাকার উপজেলা নির্বাহি অফিসারের বরাবর এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লিখুন।
উত্তরঃ
তারিখঃ ১৬.১০.২০২৬
বরাবর,
উপজেলা নির্বাহি অফিসার
হরিরামপুর উপজেলা পরিষদ, মানিকগঞ্জ।
হরিরামপুর উপজেলা পরিষদ, মানিকগঞ্জ।
বিষয়ঃ আপনার এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার উপজেলার স্থায়ী বাসিন্দা। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, বর্তমানে আপনার এলাকাটি মশা দ্বারা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে গিয়েছে যার মধ্যে বিপজ্জনক এডিস মশাও রয়েছে। এর ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এডিস মশার কামড়ে ইতিমধ্যে অনেকেই ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তিও হয়েছেন। মশার এই উপদ্রব এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তাই, এই সংকট থেকে মুক্তি পেতে আপনার কার্যকর পদক্ষেপ একান্ত প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আমাদের আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আপনার এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করিতে আজ্ঞা হয়।
নিবেদক,
আপনার উপজেলার সকল স্থায়ী বাসিন্দা।
আপনার উপজেলার সকল স্থায়ী বাসিন্দা।

No comments