Header Ads

Header ADS

ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদনপত্র

  প্রশ্নঃ

তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তোমার ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য একটি আবেদনপত্র লিখ। 

 

উত্তরঃ

তারিখঃ ১৬.১০.২০২৬


বরাবর,
প্রধান শিক্ষক,
হাসিনা উচ্চ বিদ্যালয় 
মানিকগঞ্জ, ঢাকা।


বিষয়ঃ ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন।  


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী। আমি ঐচ্ছিক বিষয় হিসেবে কৃষিশিক্ষা বিষয়টি নিয়েছিলাম। তবে এখন আমি কৃষিশিক্ষা বিষয়টি পরিবর্তে উচ্চতর গণিত বিষয়টি নিতে চাই। শিক্ষকদের সাথে পরামর্শ করার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কৃষিশিক্ষা বিষয়টি প্রতি আমি তেমন কোনো আগ্রহ পাচ্ছি না, কিন্তু গণিত করতে আমি আনন্দ পাই। এমতাবস্থায়, আশা করি আপনি আমাকে বিষয় পরিবর্তনের অনুমতি দিয়ে বাধিত করবেন।


অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ঐচ্ছিক বিষয়টি পরিবর্তনের অনুমতি দানে বাধিত করিতে আজ্ঞা হয়। 


নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত,
নামঃ মোঃ রনি
রোলঃ ০১ 
শ্রেনিঃ ৯ম
বিভাগঃ বিজ্ঞান  


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.