উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট' এর সংক্ষিপ্ত সারাংশ
'দ্যা টেম্পেস্ট' নাটকটিকে উইলিয়াম শেক্সপিয়রের শেষ নাটক হিসেবে গণ্য করা হয়। নাটকটি শুরু হয় এক জাহাজডুবির ঘটনার মধ্য দিয়ে, যা মিলানের বৈধ উত্তরাধিকারী প্রসপেরোর সৃষ্ট এক ঝড়ের কারণে ঘটেছিল। প্রসপেরো ও তাঁর কন্যা মিরান্ডাকে বারো বছরের জন্য এক দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। প্রসপেরোর ভাই অ্যান্টোনিও ঈর্ষান্বিত হয়ে তাঁকে নির্বাসনে পাঠিয়েছিলেন। প্রসপেরো ও তাঁর কন্যাকে সামান্য কিছু খাবার দিয়ে একটি নৌকায় করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। জাদুর সাহায্যে কোনোভাবে বেঁচে গিয়ে প্রসপেরো একটি দ্বীপে আশ্রয় নেন এবং সেখানে ক্যালিবানকে নিজের দাসে পরিণত করেন। পরবর্তীকালে একদিন, অ্যান্টোনিও ও তাঁর ছেলে ফার্ডিনান্ড সমুদ্রপথে ওই দ্বীপের কাছাকাছি দিয়ে যাচ্ছিলেন। প্রসপেরো জাদুর মাধ্যমে তাঁদের জাহাজটি ধ্বংস করে তাঁদের দ্বীপে নিয়ে আসেন। এরপর ফার্ডিনান্ড ও মিরান্ডা একে অপরের প্রেমে পড়েন এবং প্রসপেরো অ্যান্টোনিওকে ক্ষমা করে দেন। 'দ্য টেম্পেস্ট' নাটকের মূল সুর হলো ক্ষমা ও মুক্তি।

No comments