Header Ads

Header ADS

ফাইনাল খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র

   প্রশ্নঃ

ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখ।   


উত্তরঃ

তারিখঃ ২৬.১০.২০২৬


বরাবর,
প্রধান শিক্ষক,
খাবাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মানিকগঞ্জ, ঢাকা।


বিষয়ঃ ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন।  


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দু। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৭.১০.২০২৬ তারিখ বেলা ৯ টায় আমাদের বিদ্যালয় এবং বালিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি দেখার জন্য আমরা অত্যন্ত আগ্রহী। কিন্তু উক্ত দিনে আমাদের বিদ্যালয়টি খোলা। যার ফলে, উক্ত খেলা উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব নয়।  


অতএব, জনাবের নিকট আমাদের আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাদেরকে আনন্দদায়ক খেলাটি উপভোগ করার জন্য ছুটি দানে বাধিত করিতে আপনার একান্ত মর্জি হয়। 

 

নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত, 
আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দু ।



No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.